1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চাটখিলে ইউএনও’র উপস্থিতি টের পেয়ে পালালো বর! বাল্যবিয়ে বন্ধ

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৭৭ জন পড়েছেন

মিফতাহুল ফারিহা, চাটখিল :

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে (১৬) এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষণপুর গ্রামের তফাদার বাড়ীতে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ৭ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী বর্তমানে লেখাপড়া বন্ধ করে বাড়ীতে থাকতো। পারিবারিকভাবে পাশ্ববর্তী বদলকোর্ট ইউনিয়নের তার বিয়ে ঠিক করা হয়। বৃহস্পতিবার বিয়ের দিন ধার্য্য করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালে মোহাম্মদ মোসা অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে রাস্তা থেকে পালিয়ে যায় বর ও বরযাত্রীরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আবু সালে মোহাম্মদ মোসা বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে তার বাবা আলি আহম্মদকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। একইসাথে ১৮বছরের আগে মেয়েকে বিয়ে দিবেনা না এ মর্মে পরিবারের কাছ থেকে অঙ্গীকার নামা নেওয়া হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম