1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কিংবদন্তি ফুটবলার বাদল রায় আর নেই

  • প্রকাশকালঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৫৩ জন পড়েছেন
অনলাইন ডেস্ক  :

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি বাদল রায় মারা গেছেন। রোববার সন্ধ্যায় আবাহনী ফুটবল ক্লাবের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বাংলানিউজকে বাদল রায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ‘বাদল রায় আমাদের মাঝে আর নেই। বাংলাদেশ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৩৬ মিনিটে তিনি মারা গেছেন।’

কিছুদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হন। এরপর কিডনি জটিলতা দেখা দিলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তার লিভার ক্যান্সার ধরা পড়ে।  সেটি ছিল চতুর্থ পর্যায়ে। স্কয়ার হাসপাতাল ছেড়ে দিলে পরিবারের পক্ষ থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও পরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে গত ১৩ আগস্ট করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনাকে জয় করলেও ক্যান্সারকে জয় করা হলো না তার। সর্বশেষ বাফুফে নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচনও করেছেন বাদল রায়। এর আগে বাফুফের সহ সভাপতি হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন তিনি।

বাদল রায় জাতীয় দলের হয়ে খেলেন ১৯৮১ থেকে ১৯৮৬ পর্যন্ত। ১৯৭৭ থেকে ১৯৮৯ পর্যন্ত খেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। ছিলেন ঐতিহ্যবাহী ক্লাবটির অধিনায়কও। এই ক্লাবের হয়ে জেতেন পাঁচটি লিগ শিরোপা।  খেলা ছাড়ার পর মোহামেডানের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শোকগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম