1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চিরনিদ্রায় শায়িত লাকসামের প্রবীণ শিক্ষক আব্দুর রহিম ভূঁইয়া

  • প্রকাশকালঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৬০৫ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বৃহত্তর লাকসামের প্রবীণ শিক্ষক আব্দুর রহিম ভূঁইয়া। রবিবার (২২ নভেম্বর) মাগরিবের নামাজের পর হরিশ্চর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের ১ম জানাযা এবং এশার নামাজের পর লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। পরে রাত ৯টায় নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের নিজ গ্রাম গাংরাইয়াতে ৩য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাযায় বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

প্রবীণ শিক্ষক আব্দুর রহিম ভূঁইয়া লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক, নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক ও হরিশ্চর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তিনি লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের সভাপতি ডা. আব্দল্লাহ তারেক ভূঁইয়ার পিতা।

দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন আব্দুর রহিম ভূঁইয়া। তিনি রবিবার সকাল ১১টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ শিক্ষক আব্দুর রহিম ভূঁইয়ার মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি শোক প্রকাশ করেছেন। মন্ত্রী মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও মরহুম আব্দুর রহিম ভূঁইয়ার মৃত্যুতে লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবি পরিষদ, সাপ্তাহিক নকশী বার্তা পরিবার, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং হরিশ্চর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ বৃহত্তর লাকসামের রাজনৈতিক-সামাজিক অঙ্গণের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম