1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

অবকাঠামো নির্মাণের চেয়ে রক্ষণাবেক্ষণ বেশি জরুরি : স্থানীয় সরকারমন্ত্রী

  • প্রকাশকালঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৩১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশে উন্নয়ন অবকাঠামো নির্মাণের পাশাপাশি, এগুলো যথাযথভাবে টিকিয়ে রাখতে রক্ষণাবেক্ষণ আরও বেশি প্রয়োজন।

মন্ত্রী মঙ্গলবার অনলাইনে নোয়াখালী পৌরসভার এমজিএসপি প্রকল্পের আওতায় বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড এবং নোয়াখালী পৌরসভার অর্থায়নে নবনির্মিত সোনারপুর পৌরসভা মার্কেট, পৌর কিচেন মার্কেট ও পৌর বাস টার্মিনাল এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে রাস্তাঘাট, ব্রিজ, বিভিন্ন প্রতিষ্ঠান এবং অন্যান্য অবকাঠামোসহ অনেক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সরকার অনেক টাকা খরচ করে অবকাঠামোসমূহ নির্মাণ করছে। কিন্তু অনেক সময় এসব অবকাঠামো ও প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। এই কালচার অবশ্যই দূর করতে হবে।

মো. তাজুল ইসলাম বলেন, পুরো দেশে উন্নয়ন করার জন্য প্রধানমন্ত্রী অঙ্গীকারবদ্ধ। তিনি একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। সে স্বপ্ন পূরনের জন্য একটা পথ নকশা তৈরি করেছেন এবং কোমপ্রেহেনসিভ প্রোগ্রাম নিয়ে সারা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষ সম্মিলিতভাবে কাজ করছে বলেই দেশ আজ স্বল্প আয়ের দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে স্থান করে নিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই দেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

বর্তমানে আমাদের মাথাপিছু আয় দুই হাজার ডলারের বেশি উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী জানান, উন্নত দেশে রূপান্তরিত হতে হলে আমাদের মাথাপিছু আয় সাড়ে ১২ হাজারে উন্নীত করতে হবে। আর এজন্য প্রয়োজন সকল মানুষের অংশগ্রহণ।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের অসংখ্য সৈনিক আছে। সবার সম্মিলিত উদ্যোগে বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা ও অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন হবে বলে জানান তিনি।

নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক মো: খোরশেদ আলম, পুলিশ সুপার মো: আলমগীর হোসেন এবং বিএমডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম