1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

৬৫ বছরে বাংলা একাডেমি

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৪ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাধর্মী এ প্রতিষ্ঠান ৫২ এর ভাষা আন্দোলনের চেতনায় ঋদ্ধ হয়ে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক এই প্রতিষ্ঠানটি। ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন বাংলা এই একাডেমির স্বপ্নদ্রষ্টা।

ইতিহাস মতে, ১৯৫৫ সালের এই দিনে ‘বর্ধমান হাউসের’ বটতলায় (আজকের নজরুল মঞ্চ) উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব-বাংলার তদানীন্তন মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার ‘উদ্বোধনী ভাষণ’ পাঠ করেন। পূর্ব-বাংলার তদানীন্তন শিক্ষামন্ত্রী আশরাফ উদ্দীন আহমদ চৌধুরীও অনুষ্ঠানে ভাষণ দেন।

বাংলা একাডেমির প্রথম সচিব ছিলেন মুহম্মদ বরকতুল্লাহ। প্রথম পরিচালক হিসেবে অধ্যাপক মুহম্মদ এনামুল হক, প্রথম মহাপরিচালক ছিলেন অধ্যাপক মাজহারুল ইসলাম।

অমর একুশে গ্রন্থমেলার আয়োজন ছাড়াও গবেষণা, পুস্তক প্রকাশনা, পত্রিকা প্রকাশনা, বিভিন্ন বিশেষ প্রকল্প, মুদ্রণ, সাহিত্য পুরস্কার প্রদান, ফেলোশিপ প্রদানসহ নিয়মিতভাবে নানা কার্যক্রম করে আসছে প্রতিষ্ঠানটি।

আজ দিনব্যাপী নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে বাংলা একাডেমি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম