1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মুজিববর্ষ উদযাপনের মেয়াদ বাড়ল ৯ মাস

  • প্রকাশকালঃ রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩১৪ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপনের মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে সরকার। করোনায় চলমান মুজিববর্ষ উৎসবমুখর পরিবেশে পালন না করতে পারার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ মুজিববর্ষের সময়সীমা বাড়ানোর প্রস্তাব পাঠায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিববর্ষ পালনের সময়সীমা বৃদ্ধির প্রস্তাব করা হয়। আজ রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

‘মুজিববর্ষ’ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎসব। বঙ্গবন্ধুর জন্মের শত বছর উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে এ উৎসব উদযাপন করার কথা ছিল। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে সব আয়োজন সীমিত করা হয়েছে। এ উদযাপন চলার কথা ছিল ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে (বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে) ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।

এছাড়া, ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতার অর্ধ শতবার্ষিকীতে পদার্পণ করবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হয়েছিল। এ কারণে ঘোষিত বর্ষটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম