1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মেধা, যোগ্যতা এবং সম্ভাবনাকে কাজে লাগাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

  • প্রকাশকালঃ রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩২৫ জন পড়েছেন
অনলাইন ডেস্ক :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশকে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে হলে নতুন প্রজন্মের মধ্যে লুকায়িত মেধা, যোগ্যতা এবং সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

রোববার রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমদে ইনডোর স্টেডিয়ামে (বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্স, পল্টন) বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ব্যাডমিন্টন র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা মানুষের সন্তানের মধ্যেও সুপ্ত প্রতিভা আছে। এই প্রতিভাকে খুঁজে বের করে কাজে লাগাতে পারলে সেই সন্তানটি হয়তো একদিন দেশে বড় ধরনের পরিবর্তন আনবে। দেশকে বিশ্ববাসীর কাছে মর্যাদার আসনে আসীন করবে। দেশ পৌঁছে যাবে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে।

তথ্য প্রযুক্তির এই আধুনিক সময়ে ছেলে-মেয়েদেরকে মাদকের ভয়ানক ছোবলসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মো. তাজুল ইসলাম জানান, এটি সুস্থ ও নৈতিকতা সম্পন্ন মানুষ, পারস্পরিক বন্ধন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সমাজে বড় ধরণের পরিবর্তন আনতে পারে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলার গুরুত্ব অনুধাবন করে তার জীবদ্দশায় দেশের ক্রীড়াঙ্গনকে বিস্তারের উদ্যোগ গ্রহণ করেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে নিরলসভাবে কাজ করছেন। খেলাধুলার মাধ্যমে মানুষের মানসিক পবিত্রতা অর্জিত হয় এবং সে পবিত্রতার মাধ্যমে আমাদের মধ্যে ভালোবাসা, একে অপরের প্রতি দায়বদ্ধতা, দায়িত্ব ও বিপথগামী থেকে ফিরে আনার হাতিয়ার হিসেবে কাজ করে বলে উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে কাজ শুরুর পাশাপাশি শিল্পায়ন, কর্মসংস্থান তৈরি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ খেলাধুলার উন্নয়নে ব্যাপক কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করেন। শেখ হাসিনাকে ক্রীড়াপ্রেমী উল্লেখ করে বলেন, তার সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশ খেলাধুলার বিভিন্ন ইভেন্টে বিশ্ব দরবারে সম্মানজনক অবস্থায় জায়গা করে নিয়েছে।

মো. তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, চেতনা ও দর্শন হৃদয়ে ধারণ করে পথ চলা শুরু করেছেন। আজ নানা চড়াই-উতরাই পেরিয়ে তার নেতৃত্বে দেশ উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে এবং ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।

তিনি বলেন, করোনার কারণে সারা বিশ্বে বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা ভেস্তে গেছে তেমনিভাবে বাংলাদেশও খেলাধুলাসহ স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। কিন্তু বাংলাদেশ থেমে নেই। করোনা মহামারির মধ্যেও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

প্রতিযোগিতায় ১১৩ জন পুরুষ এবং ২৯ জন নারীসহ সর্বমোট ১৪২ জন খেলোয়ার  অংশ নিচ্ছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম