1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

রেসিপি : ক্যাবেজ স্টিমরোল

  • প্রকাশকালঃ বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৭ জন পড়েছেন

মনিরা মাজিদ  :


বাজারে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বাঁধাকপি। শীতের এই সবজি তরকারি হিসেবেও খাওয়া যায়। আর স্যুপ, সবজি রোলও তৈরি করে খেতে পারেন।

বাঁধাকপির পাতার মোড়কে আছে নানা পুষ্টিগুণ, যেমন- ভিটামিন ‘সি’ ও ‘কে’। এর ফলিক অ্যাসিড বা রক্ত বাড়ায়, গর্ভস্থ শিশুর সুস্থতা নিশ্চিত করে। বাঁধাকপিতে বিদ্যমান গ্লুকোসিনোলেট নামের উপাদান ক্যান্সার প্রতিরোধে সহায়ক।

গবেষণা বলছে, পাতা দিয়ে মোড়া এ ধরনের সবজি রক্তে চর্বি ও শর্করা কমায়। বাঁধাকপি আঁশেরও চমৎকার উৎস, যা কোষ্ঠকাঠিন্য দূর করে।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ক্যাবেজ স্টিমরোল-

উপকরণ

বাঁধাকপির পাতা ৬টা, মুরগির কিমা ২ কাপ, গাজর আধাকাপ, কাঁচামরিচকুচি ১ চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ, অলিভ ওয়েল ১ চা-চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়া সামান্য, গোলমরিচ গুঁড়া সিঁকি চা চামচ, লবণ সামান্য।

প্রণালি

বাঁধাকপির পাতা খুলে সামান্য লবণ মেখে নিন। গাজর কুচি করে নিন। মাংসের কিমার সঙ্গে গাজর, অলিভ ওয়েল, কাঁচামরিচ, সয়া সস, গরম মসলা গুঁড়া, জয়ফল-জয়ত্রী গুঁড়া, গোলমরিচ গুঁড়া সব একসঙ্গে মেখে নিন। কপির পাতার ভেতর এই মিশ্রণ ঢুকিয়ে রোল বানিয়ে নিন।

এবার স্টিমারে রেখে ভাপে দিন। সিদ্ধ হলে নামিয়ে নিন। এর পর গরম গরম পরিবেশন করুন।

লেখক: গৃহিণী

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম