1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে অসহায়দের জন্য “মুজিববর্ষের” উপহার গুচ্ছগ্রাম প্রস্তুত

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ১০৭৬ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :


‘‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’’ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসনে ভূমি মন্ত্রনালয়ের গুচ্ছগ্রাম প্রকল্পে কুমিল্লার লাকসামে ঘর নির্মাণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। উপজেলা প্রশাসন জানায়, ঘর প্রস্তুত সম্পন্ন হয়েছে, আগামী বছরের জানুয়ারিতে সারাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী ঘরগুলো হস্তান্তর করবে।
কুমিল্লা জেলার অন্যতম একটি উপজেলা লাকসাম। এই উপজেলায় ভূমিহীনদের পূনর্বাসনের জন্য জেলায় ৩৩ কোটি টাকা ব্যায়ে প্রায় ১৯৫টি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে লাকসাম উপজেলায় প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা ব্যায়ে ৭টি ঘর নির্মাণ করে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রতিবন্ধী, স্বামী পরিত্যাক্তা, ভিক্ষুক ও ষাটোর্ধ প্রবীন নাগরিকরা অগ্রাধিকার পাবে এই প্রকল্পে।
এলাকার সাধারন মানুষ জানায়, বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ প্রশংসনীয়। শেখ হাসিনার সরকার বাংলাদেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম নির্বাচিত হওয়ার পর লাকসামে ব্যাপক উন্নয়ন হয়েছে। এরমধ্যে গুচ্ছগ্রাম প্রকল্পের ভূমিহীনদের পুনর্বাসন প্রকল্পটি অন্যতম। এই প্রকল্পের কারনে ভূমিহীনরা একটি মাথা গুজার একটি ঠাই হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস বলেন, ‘আমাদের এই প্রকল্প বাস্তবায়ন করতে কোন প্রকার অনিয়ম হয়নি। সরকারের বরাদ্দকৃত বাজেট জনগনের উপকারে ব্যায় করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমি নিজে প্রকল্পের সকল কাজ পরিদর্শন করি। কোথাও যেন কোন ধরনের অনিয়ম না হয় এ ব্যাপারে উপজেলা প্রশাসন সার্বক্ষনিক তদারকি করেছি। ’
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম জানায়, কুমিল্লা জেলার সব ক’টি উপজেলার মাধ্যে লাকসামে সর্বপ্রথম গুচ্ছ গ্রাম প্রকল্পের আশ্রায়ন প্রকল্প-০২ এর কাজ শেষ হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি ও জেলা প্রশাসক আবুল ফজল মীরের নির্দেশে কাজটি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী এই প্রকল্পটির উদ্বোধন করবে বলে আশাবাদ ব্যাক্ত করছি।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম