1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেপ্তার

  • প্রকাশকালঃ বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৪৫২ জন পড়েছেন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ধর্ষক আলা উদ্দিনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের পূর্ব আটগ্রামের বাসিন্দা।
মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামাল হোসেন।

জানা গেছে, পূর্ব আটগ্রামের ওই স্কুলছাত্রী তার ছোট বোনসহ গত বছরের ১৮ জুলাই আলা উদ্দিনের দোকানে প্রসাধনী কিনতে যায়। আলা উদ্দিন ছাত্রীর ছোট বোনকে একটি চুলের ব্যান্ড দিয়ে দোকান থেকে বের করে দেয়। এরপর দোকানের দরজা বন্ধ করে ওই ছাত্রীকে সে ধর্ষণ করে। এ ছাড়া আলা উদ্দিন নিজ বাসায় ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। ঘটনার পর আলা উদ্দিন ছাত্রীকে প্রাণনাশের হুমকি দেয়ায় সে এ বিষয়ে পরিবারের কাউকে কিছুই জানায়নি সে। পরে পেট ব্যথাসহ ছাত্রীর শরীরে নানাবিধ সমস্যা দেখা দেয়। সোমবার তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাহমিনা আক্তার শেফাকে দেখানো হয়।
পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার ছাত্রীকে ২৪ সপ্তাহ ১ দিনের অন্তঃসত্ত্বা বলে জানিয়ে দেয়।
ঘটনাটি জানতে পারার সঙ্গে সঙ্গে থানায় মামলা করেন ছাত্রীর বাবা।
পুলিশ মামলা গ্রহণের কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত ধর্ষক আলা উদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম