1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিমান বিধ্বস্তে ব্রাজিলের ৪ ফুটবলার নিহত

  • প্রকাশকালঃ সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৪৭২ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে চতুর্থ বিভাগের ক্লাব পালমাসের চার খেলোয়াড় ও সভাপতি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বিমানটির পাইলটও নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দেশটির লুজিমাঙ্গুয়েস নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে রয়টার্স জানিয়েছে।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান বিধ্বস্ত হয়ে ক্লাব সভাপতি লুকাস মেইরা, ফুটবলার লুকাস প্রাক্সেদেস, গুইলহেরমে নোয়ি, রানুলি, মার্কাস মোলিনারি ও পাইলট ওয়াগনার মাচাদো নিহত হয়েছেন। ছোট একটি বিমানে করে খেলতে যাচ্ছিলেন তারা।

বিমানটি তোকানতিনেসে অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ে থেকে উড্ডয়নের পর শেষ প্রান্তে গিয়ে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় বলে জানানো হয়েছে। তবে তারা কোন ধরনের বা কোন কোম্পানির বিমানে চড়েছিলেন তা বলা হয়নি বিবৃতিতে।

মঙ্গলবার ব্রাজিলের ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা ভের্দের শেষ ষোলোতে খেলার কথা ছিল পালমাসের। তাদের খেলার কথা ছিল গোইয়ানিয়ার ক্লাব ভিলা নোভার বিপক্ষে। সেখানে যাওয়া পথেই প্রাণ হারালেন এই ছয়জন। দুর্ঘটনার পর মঙ্গলবারের ম্যাচটি বাতিল করা হয়েছে।

এই ঘটনায় ব্রাজিলের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলে ফুটবলার নিহতের সর্বশেষ ঘটনা এটি।

এর আগে ২০১৬ সালে শাপেকোয়েনসে ক্লাবের প্রায় সবাই বিমান দুর্ঘটনায় নিহত হন। ওই ঘটনা বিশ্ব ফুটবলকেই নাড়িয়ে দিয়ে যায়। এর দুই বছর পর ব্রাজিলের সাবেক অধিনায়ক ফার্নান্দো হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম