1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ফেসবুকের কড়া পদক্ষেপ

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৩৭ জন পড়েছেন

রাজনীতি বড় বালাই। বিশ্বের যেকোনো প্রান্তেই রাজনীতি তার জায়গা করে নেয়। তবে এবার সেখানেই নয়া পদক্ষেপ নিল ফেসবুক। এনডিটিভি সূত্রে খবর, রাজনীতির বেশকিছু অংশকে ফেসবুক আর গ্রহণ করবে না। রাজনীতিকে তারা ফেসবুকে আর স্থান দেবে না। জানা গেছে কানাডা, ব্রাজিল, ইন্দোনেশিয়াতে চলতি সপ্তাহেই এই নিষেধ জারি করেছে ফেসবুক। আগামী সপ্তাহে মার্কিন দেশেও এই নিষেধ জারি হবে। ফেসবুকের চিফ এক্সিকিউটিভ অফিসার মার্ক জুকারবার্গ বলেছেন, ফেসবুকের উষ্ণতা তিনি কমাতে চান।

ফলে একে সবার আগে রাজনীতিমুক্ত করতে হবে। তারা রাজনীতির কাদা ছোঁড়াছুঁড়ি করতে চান না ফেসবুকে। তবে সামাজিক সাইট হওয়ার ক্ষেত্রে তারা এটিকে রুখতেও পারছেন না। বিশ্বের সবথেকে বড় সামাজিক সাইট হিসাবে পরিচিত ফেসবুক জানিয়েছে, তারা বেশ কয়েকটি রাজনৈতিক দলকে টার্গেট করেছে। কোনো ধরনের বিদ্বেষমূলক আচরণ যাতে ফেসবুক থেকে না ছড়ায় সেদিকে তারা নজর রাখছেন। মার্ক জুকারবার্গ জানিয়েছেন, তারা একটি বিকল্প সফটওয়ার তৈরি করছেন যার ফলে দ্রুত তারা বিদ্বেষমূলক মন্তব্যকে ধরতে পারবেন। সেইমত ফেসবুক ইউজার সেটি পোস্ট করা মাত্রই সেটিকে তারা স্ক্যান করবেন। এরপর তারা সহজেই বিচার করতে পারবেন এটি কোন ধরনের মন্তব্য। সেইমত এটি তারা প্রকাশ হতে দেবেন না। গোটা ঘটনাটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হবে। ফলে ইউজার সহজেই বুঝতে পারবেন তার মন্তব্যটি কেন পোস্ট হল না। ইতিমধ্যে তারা এ বিষয়ে কাজ করতে শুরু করে দিয়েছেন। আগামীদিনে বিশ্বের প্রতিটি দেশেই এটি ছড়িয়ে পড়বে। তবে এক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের ফেসবুক পেজগুলি বেশি মাত্রায় নজরে থাকবে বলে জানিয়েছেন তারা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্কের ঝড়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম