1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও গৃহবধূ

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪৯ জন পড়েছেন
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সুধারামের পশ্চিম নরোত্তমপুর গ্রামে পরকীয়া জের ধরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে এক কুয়েত প্রবাসীর স্ত্রী উধাও হয়ে গেছে। ঘটনার ২০ দিন পরেও উদ্ধার হয়নি এই গৃহবধূ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পিতা বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। পরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটণাস্থল পরিদর্শন করেন।
প্রবাসীর পিতা আব্দুর রব জানান, ২০১৯ সালের ২৩ মে তার প্রবাসী ছেলে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বড় চাঁদপুর গ্রামের আমিন ড্রাইভারের বাড়ির জাহাঙ্গীর আলমের মেয়ে সুমাইয়া আক্তার (২১) কে পারিবারিক ভাবে বিয়ে করে। বিয়ের দুই মাস পর জীবনজীবিকার তাগিদে স্ত্রীকে রেখে কুয়েত চলে যায়। ইতিমধ্যে করোনা ভাইরাসের কারণে দেশে আসতে পারেনি। এই সুযোগে নববধু সুমাইয়া একটি ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। নববধুর পিতার পরিবার সোনাইমুড়ীর বাংলাবাজার এলাকায় ভাড়া থাকতো। ২০২১ সালের ২২ জানুয়ারি ভোরে প্রবাসী স্বামীর বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণ ও নগদ ৫ লক্ষ টাকা নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোন বন্ধ রয়েছে।
সুধারাম থানার এস আই রাহুল চৌধুরী জানান, সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) ফজলুল হক পাটোয়ারী জানান, অভিযোগের আলোকে প্রাথমিক ভাবে তদন্ত চলছে এবং দুই থানায় নোটিশ পাঠাবো। পরবর্তীতে তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নিবে পুলিশ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম