1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

পর্যটন শিল্পে বিশেষ অবদানে জাতীয় পুরস্কার পেল দুর্বার বাংলা

  • প্রকাশকালঃ শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫৬ জন পড়েছেন

ছবি : পর্যটন কর্পোরেশন ভবনের হলরুমে “দুর্বার বাংলা” সভাপতি এমরান হোসেন বাপ্পীর হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম  :

দেশের পর্যটন শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয়ভাবে পুরস্কারে ভূষিত হয়েছে কুমিল্লার অন্যতম ভ্রমণ সংগঠন “দূর্বার বাংলা”। গত শুক্রবার বিকালে বন্দর নগরী চট্টগ্রামস্থ পর্যটন কর্পোরেশন ভবনের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “দুর্বার বাংলা” এর সভাপতি মো: এমরান হোসেন বাপ্পীর হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

এসময় পর্যটন মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন ভ্রমণ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দুর্বার বাংলা সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় প্রতি মাসেই দেশের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ পরিচালনা করে আসছে। ভ্রমণ প্রিয়দের অতি পছন্দের এ সংগঠন দেশের গন্ডি ফেরিয়ে ইতিমধ্যে বিদেশ ভ্রমণেও অংশগ্রহণ করছে প্রায় প্রতি বছর।

পাশাপাশি বিভিন্ন ভ্রমণ সংগঠনের সাথে সমন্বয় করে ভ্রমণ বিষয়ক সভা-সেমিনার আয়োজন সহ জাতীয় পর্যায়ের বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করে আসছে। এছাড়াও মানবসেবার মহান ব্রত নিয়ে উপজেলা ও জেলা পর্যায়ে স্বেচ্ছায় রক্তদান, ত্রান সামগ্রী বিতরণ, বিভিন্ন মানবিক-সামাজিক কার্যক্রমের আয়োজন ও স্বতঃফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিশেষ অবদান রেখে আসছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম