অরবিন্দ দাস নাঙ্গলকোট :
নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষ্মীপদুয়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আমেনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার রফিকুল ইসলাম মজুমদার, উপজেলা গর্ভনেন্স এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের উন্নয়ন সহায়ক এমরান হোসেন, নাঙ্গলকোট প্রেসক্লাব যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শাহজাহান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক বেলায়েত হোসেন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ফরিদ আহম্মদ ও সালমা আক্তার প্রমুখ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে এবং এইচ ই ডি কুমিল্লার তত্ত্ববধানে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা সেবার সকল সুযোগ সুবিধা নিয়ে অত্যাধুনিক এ ভবন নির্মাণ করা হয়।
Leave a Reply