1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে নির্মম নির্যাতন

  • প্রকাশকালঃ রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৩ জন পড়েছেন

দিনাজপুর প্রতিনিধি :

চুরির অভিযোগে দিনাজপুর শহরে এক যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে চার ঘণ্টা ধরে নির্মম নির্যাতন চালিয়েছে বিক্ষুব্ধ লোকজন। চার ঘণ্টা পর খবর পেয়ে পুলিশ শহরের গনেশতলা এলাকা থেকে বিক্ষুব্ধ লোকজনের হাত থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবককে উদ্ধার করেছে।

নির্মম নির্যাতনের শিকার ওই যুবকের নাম মো. রবি (২৫)। তিনি দিনাজপুর শহরের বাহাদুরবাজার মহল্লার ছোটন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ৬টায় দিনাজপুর শহরের গনেশতলা এলাকার সঙ্গীত কলেজ সড়কের একটি নির্মাণাধীন ভবনে চুরি সন্দেহে কিছু লোক মো. রবি নামে ওই যুবককে আটক করে। এর পর স্থানীয়রা তাকে সেখানে একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে ফেলে এবং নির্মমভাবে মারধর করে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর উৎসুক জনতা ঘটনাস্থলে গিয়ে তারাও তাকে ব্যাপক মারধর করে। বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে দীর্ঘ ৪ ঘণ্টা ধরে চলে এই নির্মম নির্যাতন। সকাল ১০টায় দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ঘটনাটি দেখে ফেলে বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু এরপর লোকজন ওই যুবককে পেটাতে থাকেন।

স্থানীয় লোকজনকে শান্ত করতে না পেরে বাধ্য হয়ে পুলিশকে খবর দেন প্রেস ক্লাবের সভাপতি। এরপর বেলা সোয়া ১০টার দিকে কোতোয়ালি পুলিশ ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা ও গুরুতর জখম অবস্থায় মো. রবিকে বিক্ষুব্ধ লোকজনের হাত থেকে উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ওই যুবক মাদকাসক্ত এবং সঙ্গীত কলেজ সড়কটি মাদকাসক্তদের অভয়ারণ্য এবং ওই যুবককে নির্মাণাধীন ভবন থেকে রড চুরি করে নিয়ে যেতে দেখেছেন তারা।

এ ব্যাপারে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাঁধা অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। তার শরীরে মারধরের চিহ্ন রয়েছে এবং গণপিটুনিতে অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমেই চিকিৎসা দেয়া হয়।

তিনি জানান, মো. রনির বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম