1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কৃষিঋণ বিতরণ বেড়েছে ৮ শতাংশ

  • প্রকাশকালঃ সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৪ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) প্রায় ৮ শতাংশ বেড়েছে কৃষিঋণ বিতরণ। ২০১৯-২০ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত কৃষিঋণ বিতরণ হয়েছিল ১৩ হাজার ১০৪ কোটি টাকা। আর চলতি অর্থবছরের প্রথম সাত মাসে কৃষিঋণ বিতরণ হয়েছে ১৪ হাজার ১৪৮ কোটি টাকা।

অর্থাৎ এই সময়ে কৃষি ঋণ বিতরণ বেড়েছে সাত দশমিক ৩৭ শতাংশ। তবে কৃষকেরা ঋণ পরিশোধ করেছেন ১৬ হাজার ৫৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০২০-২১ অর্থবছরে শুরু থেকে গত জানুয়ারি পর্যন্ত ১৪ হাজার ১৪৮ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। যা ব্যাংক খাতে ২৬ হাজার ২৯২ কোটি টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রার প্রায় ৫৪ শতাংশ। আর আগের অর্থবছরের মোট ২৪ হাজার ১২৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে প্রথম ৭ মাসে বিতরণ হয়েছিল ১৩ হাজার ১০৪ কোটি টাকা বা ৫৪ শতাংশ।

জানা গেছে, কয়েকটি ব্যাংক চলতি অর্থবছরের প্রথম সাত মাসেই ঋণ বিতরণের বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ অর্জন করেছে। তবে লক্ষ্যমাত্রার ২০ শতাংশও বিতরণ করতে পারেনি কিছু ব্যাংক।

প্রসঙ্গত, মহামারি করোনা পরিস্থিতিতে গত বছরের এপ্রিলে কেন্দ্রীয় ব্যাংক কৃষকদের জন্য দেওয়া প্রণোদনা প্যাকেজের সুদ হার কমিয়ে ৪ শতাংশে নির্ধারণ করে দেয়। কৃষকদের চলতি মূলধন দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকও ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। অবশ্য কৃষকদের মধ্যে বিতরণ করা সব ঋণের সুদই এখন ৪ শতাংশ। বর্তমানে ব্যাংক খাতে কৃষিঋণের পরিমাণ ৪৪ হাজার ৩২১ কোটি টাকা। এর মধ্যে গত জানুয়ারি পর্যন্ত খেলাপি ছিল ৪ হাজার ৪৬২ কোটি টাকা, যা মোট ঋণের ১০ শতাংশ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম