ছবি- নকশী বার্তা।
আবদুর রউফ, চৌদ্দগ্রাম:
কুমিল্লার চৌদ্দগ্রামে রবি ২০২৫-২৬ মৌসুমে সরিষা, গম, মসুর, সূর্যমুখী ও চিনা বাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিন লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৮০০ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ যোবায়ের আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন চিওড়া ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক ভূঁইয়া, কালিকাপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল হাসান, কৃষকদের মধ্যে জামাল আহমেদ মোল্লা।
মুন্সিরহাট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল আমিনের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফ সোলাইমান মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের কৃষকবৃন্দ।
Leave a Reply