1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চাটখিলে বিশেষ সহায়তার তালিকায় ব্যাংকার সরকারি চাকুরে উচ্চবিত্ত

  • প্রকাশকালঃ বুধবার, ২৭ মে, ২০২০
  • ৪১৬ জন পড়েছেন

মোঃ সাকিব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : 

নোয়াখালীর চাটখিল উপজেলার এক ইউনিয়নে করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তার আড়াই হাজার টাকার তালিকায় ব্যাংকার, সরকারি চাকরিজীবীসহ উচ্চবিত্তদের নাম এসেছে। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পাঁচগাঁও ইউনিয়নে করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তার আড়াই হাজার টাকার তালিকায় ব্যাংকার, সরকারি চাকুরিজীবীসহ উচ্চবিত্তদের নাম থাকায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত শনিবার সকালে জেলা প্রশাসকের নির্দেশে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নোটিশ বোর্ডে ওই তালিকা টানানো হয়। তালিকা প্রকাশের পর স্থানীয় লোকজন ওই তালিকা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন।

তালিকায় চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামাল হোসেনের নাম ২৪৯ নাম্বারে রয়েছে। কামাল হোসেন চাটখিল সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা। তালিকায় ২৩৫ নাম্বারে আনোয়ার হোসেনের নাম রয়েছে। আনোয়ার হোসেন আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক।
এ ছাড়া তালিকায় ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি একেএম সালেহ উদ্দিনের (রাহেল) স্ত্রী তানিয়া করিম, ইউপি মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সেক্রেটারিসহ অনেক প্রবাসী উচ্চবিত্তদের নাম রয়েছে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম তালিকায় কিছু অনিয়মের কথা স্বীকার করে বলেন, ইতিমধ্যে ৯ জনের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। তালিকা সংশোধনের কাজ চলছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম