1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে কালিয়াপুরে মেলায় ৩ যুবক ছুরিকাহত

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৩৬ জন পড়েছেন
মোঃ আবুল কালাম, লাকসাম:
লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দঃ ইউনিয়নের কালিয়াপুরে ওরশকে কেন্দ্র করে বসা মেলায় দু’গ্রুপের সংঘর্ষে ৩ যুবক ছুরিকাহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে কুমিল্লা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কালিয়াপুর দরবার শরীফের ওরশকে কেন্দ্র করে আশপাশের এলাকায় মেলা বসে। করোণা পরিস্থিতিকে উপেক্ষা করে মেলায় শত শত দোকান বসে। এতে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে। সন্ধ্যায় কয়েকজন যুবক মেলায় গিয়ে বাঁশি কিনে বাজাতে গেলে পাশ্ববর্তী ইসলামপুর এলাকার কামালের ছেলে বায়েজিদ, আবু তাহেরের ছেলে আজ ইসরাফিল ও মেলার দোকানি সাদেকসহ ১০/১২ জন যুবক অতর্কিত হামলা করে। এক পর্যায়ে ছুরি হামলা চালিয়ে হামিরাবাগ এলাকার মেম্বার বেলায়েতের ছেলে আব্দুর রহমান (২০), তাজুল ইসলামের ছেলে ইউসুফ (১৯) ও একই এলাকার ইসমাইল হোসেন হৃদয়কে (১৮) ছুরিকাঘাতসহ ৬/৭ জনকে আহত করা হয়। গুরুতর আহত আব্দুর রহমানকে প্রথমে লাকসামে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন জড়ো হতে শোনা গেছে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। মেলা অব্যাহত থাকলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন জানান, অনুমোদন ছাড়াই এ মেলা বসানো হয়েছে। ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম