1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নির্ভীক পদচারণার ৫০ বছর

  • প্রকাশকালঃ শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩২৪ জন পড়েছেন

নাজিয়া আফরিন  :
বছর ঘুরে মার্চ মাস এলেই বাঙালির মনে এক ধরনের মিশ্র অনুভূতির সৃষ্টি হয়। একদিকে স্বাধীনতা অর্জনের সুখকর অনুভূতি, অন্যদিকে এ অর্জনের পেছনে থাকা আত্মত্যাগের ইতিহাস। তবে স্বাধীনতা অর্জনের গৌরবময় অনুভূতিটিই যেন সবকিছুকে ছাপিয়ে যায়। ১৯৭১ থেকে ২০২১, আমরা পেরিয়ে এসেছি বাঙালি জাতির নির্ভীক পদচারণার ৫০টি বছর। এই ৫০ বছরে প্রতিটি ক্ষেত্রে বাঙালিকে দিতে হয়েছে নিজেদের প্রমাণ করার পরীক্ষা। এভাবে নির্ভীক পদচারণায় বাঙালি সুপরিচিতি লাভ করেছে বিশ্বের দরবারে।
স্বভাবগতভাবেই মানুষ স্বাধীনচেতা। তাই কেউ যদি সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করে, তাহলে চেতনা রক্ষা এবং আত্মপরিচয় তুলে ধরার তাগিদে হলেও মানুষ ঝাঁপিয়ে পড়ে, ছিনিয়ে আনে নিজের অধিকার। ঠিক তেমনি ৫০ বছর আগে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা ছিনিয়ে আনার সংগ্রামে। লাখ লাখ মানুষের জীবন এবং মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা।
ত্রিশ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছে একটি নতুন দেশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমাদের কাছে এক বিশেষ তাৎপর্য বহন করে। এ বছরকে ঘিরে আমাদের পরিকল্পনার শেষ ছিল না; কিন্তু করোনাভাইরাসের আক্রমণে অনেক পরিকল্পনা ত্যাগ করতে হয়েছে। আনন্দ উল্লাসে মেতে ওঠার বদলে অদৃশ্য শত্রুর মোকাবিলায় এক ধরনের নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হচ্ছে মানুষকে। তবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে বাঙালির মনের ক্যানভাসে যে চিত্র আঁকা রয়েছে, তা মুছে যায়নি। এ বছর স্বাস্থ্যবিধি মেনে হয়তো কিছুটা স্বল্প পরিসরে দিবসটি উদযাপন করা হবে; তবে সব বাঙালির হৃদয়ে থাকবে দিনটির তাৎপর্য।
স্বাধীনতা সবসময় জীবনের একটি বড় অংশজুড়ে অবস্থান করে; আর সেই স্বাধীনতা যদি হয় নিজের দেশের, তাহলে সেটি আরও গৌরবের বিষয়। তবে বরাবরের মতোই আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা বেশি কঠিন। কারণ প্রতিনিয়ত মানুষকে প্রমাণ করতে হবে যে শুধু বছরের একটি দিন নয়, বাকি দিনগুলোতেও সমুন্নত থাকবে এদেশের মানচিত্র ও গৌরবগাথা। সব ধরনের সংকট অতিক্রম করে বাঙালি জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম