1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল

  • প্রকাশকালঃ রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩২৪ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

আজ রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। তাঁরা হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং হরতাল প্রতিরোধের ঘোষণা দেন। পরে মিছিলটি জিরোপয়েন্ট ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী মিছিল সমাবেশে হামলা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আজকের হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। তাঁদের হরতালে সমর্থন দেয় জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ কয়েকটি সংগঠন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম