1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চাটখিলে শিশু শ্রমিককে বলাৎকার, তিন যুবক গ্রেপ্তার

  • প্রকাশকালঃ শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩২৩ জন পড়েছেন

মোঃ সাকিব, নোয়াখালী :

নোয়াখালীর চাটখিলে ফল দোকানে শিশু শ্রমিক মিজান (১৩) কে বলাৎকারের অভিযোগ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলো, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার নূর খাঁ গ্রামের নুরুল হকের বাড়ির মো. জামালের ছেলে মো. রাব্বি (১৯), সদর উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সূর্য নারায়ণপুর আমিন হাজী বাড়ির মো. আবদুল্লার ছেলে মো. দিদার হোসেন (২৮), লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার নূর খাঁ গ্রামের ইব্রাহীমদের বাড়ির মো. ইব্রাহীমের ছেলে মো. সুমন (২৬)।

শনিবার (১০ এপ্রিল) দুপুর ৩টার দিকে আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মৌখিক ভাবে অভিযোগ পেয়ে শুক্রবার দিবাগত গভীর রাতে পুলিশ উপজেলার চাটখিল বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ আসামিকে আটক করে।

এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে শনিবার সকাল সাড়ে ৮টায় নারী ও শিশু নির্যাতন আইনে চাটখিল থানায় মামলা দায়ের করেন। চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

চাটখিল থানা পুলিশ সূত্র জানায়, শিশুটি চাটখিল বাজারে একটি ফলের দোকানে চাকরি করত। একই দোকানের ৩ শ্রমিক দ্বারা ওই ফল দোকানে শিশুটি বালৎকারের শিকার হয়। আসামিরা চাটখিলে ভাড়া বাসায় থেকে চাকরি করত।

মামলার এজহার সূত্রে জানাযায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন থেকে বেশ কয়েকবার শিশুটিকে বলাৎকার করে আসছে। এ ঘটনা কাউকে না জানাতে শিশুটিকে হুমকিও দেয়া হয়। ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। শুক্রবার সন্ধ্যার দিকে এ বিষয়ে পুলিশকে মৌখিকভাবে অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করে কারাগারে প্রেরণ করে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম