1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লা সদরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৭০ জন পড়েছেন

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা সদরে পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিলসহ ২ মাদক পাঁচারকারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর একাধিক আভিযানিক দল।
আজ (১৫ এপ্রিল) সদরের আমতলী ও জাগুরঝুলি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় আমতলী এলাকায় আরিফ সরকারের কাছ থেকে ১০৪ বোতল ফেন্সিডিল এবং জাগুরঝুলি এলাকায় মনির হোসেনের কাছ থেকে ৩ হাজার ৮১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও আরিফ সরকারের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর গ্রামের আতাউর রহমানের ছেলে আরিফ সরকার (১৯) ও কক্সবাজারের টেকনাফ থানার নয়াপাড়া গ্রামের নাজির আহম্মেদের ছেলে মনির হোসেন (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম