হারাধন ভৌমিক :
ছোট্ট মেয়ের চোখের জলে
মায়ের আদর, বাবার প্রান।
বয়স বাড়লেই আদর,শাসন,
সব কিছুই হয় অবসান।।
অশ্রুসিক্ত নয়নেই একদিন
ছাড়তে হয় তার বাবার ঘর।
নতুন ভুবন গড়ে তুলতে
ভুলতে হয় তার আপন পর।।
নিজের করে পরের সংসার
সাজাতে হয় জীবন ভর।
সবার সুখের অন্বেষণে
গড়ে তোলে স্বামীর ঘর।।
সন্তানের সুখের লাগি
বিসর্জন দেয় আপন সুখ।
শ্বশুর ভাসুর ননদ দেবর
কেউই দেখে না বউয়ের দূঃখ।।
পাড়ি দিতে হয় একদিন,
যাবার যখন ডাক আসে।
জীবনের পথ রুদ্ধ করে
পাড়ি দেয় সে পরবাসে।।
দু’ধারের কপোল বেয়ে
ঝরে সবার নেত্রবারি।
অন্তর জুড়ে বিদায় ধ্বনী
নিঃশব্দ সবার আহাজারি।।
দেনা পাওনার এই সংসারে
জন্মাবধি দিয়েই গেলে।
চোখের জলেই জনম নিয়ে
বিদায় নিলে চোখের জলে।।
জীবন তাকে শিক্ষা দিলে
দিতে নিঃশর্ত বলিদান।
নারীর জীবন কেন এমন
অশ্রুপাত আর বিসর্জন!!
লেখক :
লন্ডন প্রবাসী
Leave a Reply