1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা

  • প্রকাশকালঃ রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩৫১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : স্প্যানিশ কোপা ডেল রেতে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। বাংলাদেশ সময় শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে নেয় রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

এমন জয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। একটি করে গোল করেছেন আঁতোয়ান গ্রিজমান ও ফ্রাঙ্কি ডি ইয়ং। চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

নিরপেক্ষ ভেন্যু সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে প্রথমার্ধে বিলবাও এর ওপর চাপ প্রয়োগ করে খেললেও গোলের দেখা পায়নি কাতালানরা। ৮৪ শতাংশ বলের দখল ও ৭টি শট নিয়েও গোল পায়নি তারা। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের লড়াই।

প্রথমার্ধে বার্সাকে আটকে রাখা বিলবাও বিরতির পর খেই হারায়। একে একে হজম করে চার-চারটি গোল। ম্যাচের ৬০ মিনিটে মাথায় গ্রিজমান গোল করে এগিয়ে নেন দলকে। এ সময় ডান দিক থেকে ডি ইয়ং এর বাড়িয়ে দেওয়া বল বাম পায়ের শটে জালে জড়ান গ্রিজমান।

৬৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং। এ সময় বামদিক থেকে জর্ডি আলবার ক্রসে বক্সের মধ্যে হেড দিয়ে বিলবাও এর গোলরক্ষক ও রক্ষণভাগের খেলোয়াড়ের মাঝখান দিয়ে বল জালে পাঠান ইয়ং।

৬৮ মিনিটের মাথায় লিওনেল মেসির গোলে ব্যবধান ৩-০ হয়। এ সময় ডি ইয়ং বক্সের মধ্যে বল দেন মেসিকে। মেসি কয়েকজনকে বোকা বানিয়ে জায়গা করে দূরের পোস্টে বাম পায়ে শট  নেন, বল জালে আশ্রয় নেয়। ৭২ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন মেসি। তাতে বার্সেলোনা এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। এই গোলে মেসিকে সহায়তা করেন জর্ডি আলবা।

এরপর গ্রিজমান আরো একবার জালে বল জড়ালেও অপসাইডের কারণে সেটি বাতিল হয়। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয়ে শিরোপা জিতে মাঠে ছাড়ে মেসি-গ্রিজমানরা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম