1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মাস্ক ব্যবহারে করোনায় কমেছে লিপস্টিক বিক্রি

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৪২১ জন পড়েছেন

অনলাইন ডেস্ক।। নারীদের সবচেয়ে পছন্দের মেকআপ সঙ্গী হল লিপস্টিক। যার ছোঁয়ায় ঠোঁট জোড়া হয়ে উঠে অপরূপ। অন্য কোনও সাজগোজ না করলেও ঠোঁটজোড়া একটু রাঙিয়ে নিতে ভালোবাসেন তারা। কিন্তু সেই ঠোঁটের সাজে বাধ সেধেছে করোনাভাইরাস।

করোনার কারণে এখন বাইরে বের হলেই পরতে হবে মাস্ক। তাই অনেকটা বিপাকে পড়েছেন নারীরা। পছন্দের লিপস্টিকে ঠোঁট রাঙাতে পারছেন না তারা। এই অবস্থায় কমেছে লিপস্টিকের ব্যবহার। লিপস্টিক বিক্রিতেও তার উল্লেখযোগ্য প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মেকআপ কোম্পানিগুলোও সেই কারণে লিপস্টিকের বদলে আই মেকআপের দিকে নজর দিচ্ছে। মাস্কে মুখ ঢাকা থাকলেও খোলা থাকছে চোখদুটো। তাই বাইরে বেরনোর আগে সেটাকেই সুন্দর করে সাজাতে চাইছেন নারীরা। লিপস্টিক, লিপলাইনার, লিপজেলের পরিবর্তে এখন বাজারে বেশি করে আইলাইনার, মাসকারা, আইশ্যাডো নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন কসমেটিকস কোম্পানি।

কসমেটিক্স কোম্পানিগুলোর হিসেবে প্রতিবেশি দেশ ভারতে এমনিতেই চোখের মেকআপ সামগ্রী বেশি বিক্রি হয়। দেশটিতে সারা বছর মেকআপ সামগ্রী যা বিক্রি হয়, তার ৩৬ শতাংশই আই মেকআপ। তবে পিছিয়ে নেই বাংলাদেশের নারীরাও। করোনার কারণে ঠোঁট ঢাকা পড়লেও মনে করা হচ্ছে এবার চোখকে সুন্দর করে সাজানোর প্রবণতা আরও বাড়বে নারীদের।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম