1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ভারতে আপন ভাইকে কয়েক টুকরো, নায়িকা গ্রেফতার

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৬৭৯ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : প্রেমিককে দিয়ে আপন ভাইকে হত্যার ঘটনা ঘটেছে দক্ষিণ ভারতের ধারওয়াড় জেলায়। এ ঘটনায় নিহতের বোন কন্নড় অভিনেত্রী শানায়া কাটওয়েকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ তাকে গ্রেফতার করে। খবর নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। খবরে বলা হয়, ভাই রাকেশ কাটওয়েকে (৩২) হত্যার অভিযোগে পুলিশ শানায়া কাটওয়েকে গ্রেফতার করেছে। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

খুনের ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেফতার করেছে ধারওয়াড় জেলা পুলিশ। তারা হলেন- তৌসিফ চন্নপুর (২১), আমান গিরানিওয়াল (১৯), আলতাফ মোল্লা (২৪ ) ও নিয়াজ আহমেদ কাটিগর (২১)।  পরে তাদের জিজ্ঞাসবাদে রাকেশ হত্যার পেছনে শানায়া জড়িত থাকার তথ্য বেরিয়ে আসে।

পুলিশ জানায়, নিয়াজের সঙ্গে শানায়ার প্রেমের সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্ক নিয়ে আপত্তি ছিল ভাই রাকেশের। এর জেরে নিয়াজ প্রেমিকাকে নিয়ে রাকেশকে হত্যার চক্রান্ত করে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাকেশকে তার বাড়িতেই খুন করা হয় এবং ঘটনার সময় উপস্থিত ছিলেন শানায়াও। এরপর নিয়াজ ও বাকি তিন অভিযুক্ত রাকেশের লাশ টুকরো টুকরো করে বনাঞ্চলে ফেলে দেন।

সূত্র : দৈনিক যুগান্তর।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম