1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জরুরি বৈঠকে খালেদার মেডিকেল বোর্ড

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৬৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বৈঠকে বসেছে কোভিড-১৯ আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনার জন্য গঠিত মেডিকেল বোর্ড। তার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গুলশানের এভারকেয়ার হাসপাতালে দশ সদস্যের মেডিকেল বোর্ড তাদের পর্যালোচনা বৈঠক শুরু করেন।  এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে হাসপাতালে গিয়ে তাদের নেত্রীর সর্বশেষ অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

হাসপাতালে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেছিলেন, খালেদা জিয়ার মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পরবর্তী বিভিন্ন জটিলতা রয়েছে। সেজন্য ‘মানবিক’ বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শুরুতে বাসায় থেকে চিকিৎসা নিলেও ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতা দেখা দিলে গত ৩ মে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

গুলশানের ওই হাসপাতালের ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্বাবধায়নে খালেদার চিকিৎসা চলছে। সিসিইউতে তাকে অক্সিজেন দিতে হচ্ছে। তার ডায়াবেটিসের মাত্রাও বেশি বলে চিকিৎসকরা জানিয়েছেন। সেই সঙ্গে করোনার পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা গেছে। নিয়ন্ত্রণে নেই ডায়াবেটিস। অক্সিজেন লেভেল ঠিক নেই।

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে তিন বছর আগে কারাগারে যাওয়ার পর গত বছর মহামারির শুরুতে পরিবারের আবেদনে সরকার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেয়। সে সময় দেশেই তার চিকিৎসা নেওয়ার শর্ত দেওয়া হয়েছিল।

এখন করোনাভাইরাসে আক্রান্ত খালেদাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। তার ছোট ভাই শামীম এস্কান্দার বুধবার রাতে ওই আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

রাতেই তা আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে বিষয়টি ‘ইতিবাচক দৃষ্টিতে’ বিবেচনা করা হবে। এখন তাকে বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম