1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে বিষ প্রয়োগে ৬ লাখ টাকার মাছ নিধন

  • প্রকাশকালঃ শনিবার, ৩০ মে, ২০২০
  • ৮৪৭ জন পড়েছেন

লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে বিষ প্রয়োগে প্রায় ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের এলাইচ গ্রামে।
পুকুরের মালিক মিজানুর রহমান জানান, এলাইচ উত্তরপাড়া মিয়াজী বাড়ির ১৮০ শতকের পুকুরটি গত ৩ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করছেন তিনি। বিগত ২০ বছর ধরে মাছ চাষ করে আসছেন তিনি। শুক্রবার রাত সাড়ে দশটায় স্থানীয় লোকজনের মাধ্যমে মোবাইল ফোনে খবর পেয়ে তিনি ছুটে যান। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে আরো জানান, দু’টি মোটর সাইকেলযোগে অজ্ঞাত ব্যক্তিরা দূর থেকে বিষ নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে বিষক্রিয়ায় পুকুরের মাছ মরে ভেসে উঠতে শুরু করে। শনিবার সকালে স্থানীয়দের সহায়তায় মৃত মাছগুলো উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ ও লাকসাম থানা পুলিশকে অবগত করেন। এ ঘটনায় জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
লাকসাম থানা পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম