1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নাঙ্গলকোটে চাচার সেফটি ট্যাঙ্ক থেকে ভাতিজার বস্তাবন্দি লাশ উদ্ধার

  • প্রকাশকালঃ রবিবার, ৩১ মে, ২০২০
  • ৪৯২ জন পড়েছেন

নাঙ্গলকোট প্রতিনিধি :  নাঙ্গলকোটের নিখোঁজের তিনদিন পর চাচার সেফটি ট্যাঙ্ক থেকে জিয়াউল হক (৩০) নামক ভাতিজার লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের দক্ষিণ শাকতলী গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে চাচী মুরশিদা (২৫) কে আটক করলেও চাচা বাছির পলাতক রয়েছেন।

জানা যায়, দক্ষিণ শাকতলী গ্রামের মুন্সি বাড়ির হুমায়ুন কবিরের একমাত্র ছেলে জিয়াউল হক (৩০) প্রবাস ফেরত। তিনি প্রায় দুই বছর আগে দেশে ফেরেন। পুনরায় তিনি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গত বুধবার (২৭ মে) রাত থেকে পরিবারের লোকজন তাকে খুঁজে পাচ্ছিল না। এ ঘটনায় নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরই মধ্যে গতকাল প্রবাসী চাচা বাছির কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। সন্ধ্যায় পরিবারের লোকজন জানতে পারে জিয়াউল হককে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে চাচার সেফটি ট্যাঙ্কে ফেলে দেয়া হয়েছে।
এ খবর স্থানীয় ওয়ার্ড মেম্বার হানিফ পাটোয়ারীকে জানানো হলে তিনি থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পৌঁছে রাত সাড়ে ৯টার দিকে সেফটি ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধার করে। পুলিশ জিয়াউলের চাচী মুরশিদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।চাচীর সাথে পরকীয়া ও অবৈধ সম্পর্কের কারণে এ হত্যাকান্ড বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম