1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে ফেনসিডিলসহ দুই ভুয়া সাংবাদিক আটক

  • প্রকাশকালঃ শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪৮৫ জন পড়েছেন

গোলাম রসুল, চৌদ্দগ্রাম : 

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়ক বেরিকেড দিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ একটি অনলাইন টিভির দুই সাংবাদিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃতরা হলো; চট্টগ্রামের আগ্রাবাদের বাদামতলীর চেয়ারম্যান বাড়ির মোঃ আমিনের পুত্র তারেক আমিনী (৩০) ও ক্যামেরা পার্সন শেখ ফরিদুর আনোয়ারের পুত্র রাজিব আনোয়ার (৩২)। শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, আটককৃত তারেক আমিনী ও রাজিব আনোয়ার প্রাইভেটকার (চট্টমেট্রো-গ-১৩-৫১৯৭) চালিয়ে শুক্রবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া থেকে চট্টগ্রাম যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা গোয়েন্দা পুলিশ জানতে পারে, তাদের গাড়িতে ফেনসিডিল আছে। গোয়েন্দা পুলিশ প্রাইভেটকারটি ধাওয়া করে চৌদ্দগ্রাম থানাকে অবগত করলে পুলিশ থানার সামনে বেরিকেড দিয়ে গাড়িটি তল্লাশী করে। তল্লাশীকালে একটি স্কুল ব্যাগের ভিতর রক্ষিত ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা বন্দর নগরী নামে একটি টেলিভিশনের সাংবাদিক। তাদের কাছ থেকে ওই টেলিভিশনের দুইটি আইডি কার্ড ও একটি ক্যামেরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম