1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশকালঃ বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩১৩ জন পড়েছেন

ছবি : বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটছেন লাকসাম উপজেলা আওয়ামীলীগ।


মোজাম্মেল হক আলম  :
“মুজিব মানে মুক্তি, মুজিব মানে বাংলাদেশ” এই শ্লোগানে কুমিল্লার লাকসামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে বুধবার (২৩জুন) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় অফিসে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।


সংগ্রাম ও উন্নয়ন অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭২ বছর প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা এড. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, যুগ্ম-আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিক, সদস্য ওমর ফারুক, মোশারফ হোসেন মজুমদার, মোহাম্মদ উল্লাহ, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শম্ভু সাহা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগ সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনসহ সব সাফল্য এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। আওয়ামী লীগ দীর্ঘ ৭২ বছর ধরে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সফলতার সঙ্গে আন্দোলন করে আসছে। দেশের উন্নয়ন অগ্রগতি আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এসব অর্জন সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় রয়েছেন বলে। আওয়ামী লীগ দেশের গণমানুষের সংগঠন। এই সংগঠনে আমরা থাকাতে নিজেদের গৌরাম্বিত মনে করছি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম