নিজস্ব প্রতিনিধি :
লাকসামে দিনে-দুপুরে বাসা থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১নভেম্বর) বেলা তিনটার দিকে লাকসাম পৌরসভার হাউজিং এস্টেট থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
সিসি ফুটেজে দেখা যায়, পৌর এলাকার হাউজিং মসজিদ সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়ার বাসার গ্যারেজ থেকে ছোট ছেলে এটিএম নুরুল হুদা রাজুর কুমিল্লা- ল-১১- ৪৮৭২ নাম্বারের হিরো সিভি জেড- ১৫০ সিসির মোটরসাইকেলটি মুখোশ পরা চোর চক্রের এক সদস্য নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই রাজু এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। পরে বাসার সিসি ফুটেজ দেখে নিশ্চিত হন মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে এটিএম নুরুল হুদা রাজু বাদী হয়ে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
Leave a Reply