1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

‘চলমান সংকটেও সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক’

  • প্রকাশকালঃ সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩২৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক :


সবুজ, স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক। ঢাকায় সফররত সংস্থাটির দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার এ আশ্বাস দিয়েছেন।

তিনি বলেছেন, ইউক্রেনের যুদ্ধ, কোভিড মহামারির প্রভাব এবং জলবায়ু সংকট বিশ্ব অর্থনীতির জন্য অভূতপূর্ব চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রতিটি দেশই মোকাবেলা করার জন্য লড়াই করছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ সামষ্টিক, রাজস্ব ও আর্থিক খাতের সংস্কার এবং মানব পুঁজি এবং জলবায়ু স্থিতিস্থাপকতায় বিনিয়োগ অব্যাহত রাখবে। যাতে এর মাধ্যমে দ্রুত প্রবৃদ্ধি ধরে রাখতে পারে। এই চ্যালেঞ্জিং সময়ে এ প্রচেষ্টাগুলোতে পূর্ণ সমর্থন দিতে বিশ্বব্যাংক প্রস্তুত।
সোমবার তিন দিনের সফরের শেষ দিনে তিনি এসব কথা বলেন। বিশ্বব্যাংক ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- দক্ষিণ এশিয়ার জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার সোমবার বাংলাদেশে তার দ্বিতীয় সফর শেষ করেছেন। এদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।

এ সময় জলবায়ু পরিবর্তনের অভিযোজন এবং দুর্যোগ প্রস্তুতিতে দেশের অগ্রণী ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, বিগত ৫০ বছর ধরে বাংলাদেশের অসাধারণ উন্নয়ন যাত্রার অংশ হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত। বাংলাদেশ বিশ্বের অন্যান্য অনেক দেশের জন্য দ্রুত দারিদ্র্য হ্রাস এবং টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে মূল্যবান অন্তর্দৃষ্টি এবং গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।

বাংলাদেশ সফরের সময় রাইজার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাম্প্রতিক বৈশ্বিক ধাক্কা প্রশমিত করতে এবং অর্থনৈতিক স্থিতিস্থাপকতা তৈরি করতে নীতিগত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের উন্নয়নে অগ্রাধিকারের জন্য বিশ্বব্যাংকের সহায়তা নিয়েও আলোচনা করেন।

তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর আব্দোলায়ে সেক। তিনি আগামী ১ জানুয়ারি তার পদে যোগদান করবেন।

সূত্র : দৈনিক যুগান্তর।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম