1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নবাব ফয়জুন্নেছার ভূমি খেকোদের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩০৫ জন পড়েছেন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:


নারী শিক্ষার অগ্রদূত মহিয়সি নারী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর ওয়াকফকৃত সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধারের দাবিতে লাকসামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) পশ্চিমগাঁওস্থ নবাব বাড়ির সামনের সড়কে ব্যানার-ফেস্টুন হাতে নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের ছাত্র-শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু সায়েদ বাচ্চুর নেতৃত্বে মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, মানবকল্যাণে মহিয়সি নারী নবাব ফয়জুন্নেছা বিপুল সম্পত্তি দান করে গেছেন। কিন্তু কতিপয় ভূমিদস্যু জাল দলিল সৃষ্টি করে নবাবের ওয়াকফকৃত অনেক সম্পত্তি দখল করে নিয়েছে। এ দখল প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। দখল হওয়া সম্পত্তি উদ্ধার এবং দখল প্রক্রিয়া বন্ধের দাবিতে ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন দপ্তরকে অবহিত করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজর মিতা সাফিনাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী। এ সময় নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের উপাধ্যক্ষ সামছুল আলম, সহ-অধ্যাপক ফখরুল লতিফ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ছায়েদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল আজিজ, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, প্রভাষক জাহিদ হাসান, আফজল হোসেন, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সেক্রেটারী কালাম সরকার, আ’লীগ নেতা আনিসুর রহমান কাঞ্চনসহ নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের ছাত্র-ছাত্রী, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, নওয়াব ফয়জুন্নেছা ফাউন্ডেশন, পশ্চিমগাঁও এলাকাবাসী, পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ স্ব-স্ব প্রতিষ্ঠানের ব্যানার হাতে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম