1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জয়পুরহাট চিনিকলের উৎপাদন বন্ধ

  • প্রকাশকালঃ শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ৩২৭ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক :


৬৭৮ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে গত বছরের ৩০ ডিসেম্বর দেশের বৃহত্তম চিনিকল ‘জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেড’ এর চলতি ২০২২-২৩ ইংরেজি মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছিল। কিন্তু মাড়াইয়ের জন্য প্রয়োজনীয় আখ না পাওয়ায় বন্ধ হয়ে গেল চিনিকলটি। ফলে চিনি উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হবে না। এবারও জয়পুরহাট সুগার মিলকে বড় অংকের লোকসান গুণতে হবে।

চলতি মৌসুমে জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডে ৩০ হাজার ১০০ মেট্রিক টন আখ মাড়াই করে ১ হাজার ৮৬৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এবার আখ থেকে চিনি আহরণের হার (রিকোভারি) ধরা হয়েছিল ৬ দশমিক ২০ শতাংশ। আখ মাড়াইয়ের জন্য মোট ২৫ কর্মদিবস চিনিকলটি চালু রাখার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছিল।

সেখানে এবার ১৯ কর্মদিবসে মোট ২৩ হাজার ১৬৯ দশমিক ১৬ মেট্রিক টন আখ মাড়াই করে ১ হাজার ২০০ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬৬৬ মেট্রিক টন কম।

এবার আখ থেকে চিনি আহরণের হার মাত্র ৫ দশমিক ০৮ শতাংশ। যা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ১২ শতাংশ কম। ফলে সঙ্গত কারণে এবারও লোকসানের মুখে পড়তে হয়েছে বৃহৎ এ চিনিকলটিকে।

জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমান জানান, জয়পুরহাট চিনিকলের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে প্রতিশ্রুতি অনুযায়ী আখ না পাওয়ায় চিনিকলের আখ মাড়াই নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়েছে।

আখের গুড়ের চেয়ে চিনির দাম কম হওয়ায় এবং আখের চেয়ে অন্যান্য ফসলের চাষ বেশি লাভজনক হওয়াসহ নানা কারণে ২০ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনক্ষম জয়পুরহাট চিনিকলের উৎপাদন বন্ধ হয়ে গেল।

উল্লেখ্য, প্রয়োজনীয় আখের অভাবে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ক্রমাগত ব্যাহত হওয়ায় উত্তরাঞ্চলের এ বৃহৎ চিনি শিল্প ইউনিটটিকে প্রতি মৌসুমেই বিশাল অংকের লোকসান গুণতে হচ্ছে।

সূত্র:  বাংলাদেশ জার্নাল। 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম