1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সুন্দর চেহারা হলেই উন্নয়ন করা যায় না : হিরো আলম

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৩৬২ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : 

বগুড়ার শূন্য দুই আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে একতারা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার দিনব্যাপী বগুড়ার বিভিন্ন এলাকায় তিনি ভোট চেয়ে গণসংযোগ করেন।

এসময় হিরো আলাম জানান, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে তার ওপর যদি কোনো প্রকার হামলা হয় তাহলে পাল্টা জবাব দেবেন।

তিনি বলেন, ‘কোনো অপ্রীতিকর ঘটনা আমরা মেনে নেবো না। এবার আমাদের ওপর কেউ হামলা করলে তার পাল্টা জবাব আমরা দেব। নেতাকর্মীও বেশি রয়েছে তাই ভয়ের কিছু নেই।’

হিরো আলাম বলেন, ‘গত ২০১৮ সালের নির্বাচনে আমার ওপর হামলার ঘটনা ঘটেছিল। এই নির্বাচনে আমরা অবাদ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই। সাধারণ জনগণ যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আগামী ১ ফেব্রুয়ারি বগুড়াবাসী আমাকে বিপুল ভোটে জয়ী করবে বলে আমি আশা করছি। বগুড়ার মানুষ এতদিন শিল্পপতি, কোটিপতি ও বড় বড় নেতাদের এমপি নির্বাচিত করেছেন। কিন্তু বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। তাই বগুড়াবাসী জোট বেঁধেছে আমাকে ভোট দেওয়ার জন্য। আমি যেখানেই যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি।’

‘আমার চেহারা খারাপ, টাকা-পয়সা নেই তারপরেও ভোটাররা আমাকেই ভোট দেবে। সুন্দর চেহারা হলেই উন্নয়ন করা যায় না। মানুষকে ভালোবাসতে হয়। আর মানুষকে ভালোবাসার যোগ্যতা যার আছে সেই এলাকার উন্নয়ন করে। আমি নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পা ছুয়ে বলবো আপনি বগুড়ার উন্নয়নে আমাকে সহযোগিতা করেন। তিনি আমার কথা অবশ্যই শুনবেন।’

উল্লেখ্য, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রম) আসনে ‘সিংহ’ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম