1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লালমাই উপজেলায় নৌকার জয়

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৪৩১ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ কামরুল হাসান শাহীন। নির্বাচনে তিনি পেয়েছেন ২৩হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রার্থী আবদুল মমিন মজুমদার পেয়েছেন ৮ হাজার ৮২১ ভোট। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাপ পিরিচ প্রতীকের প্রার্থী হারুনর রশীদ মজুমদার ৫ হাজার ৪৬ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান মজুমদার স্বতন্ত্র চশমা প্রতীকে ১৯ হাজার ৪৭৯ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী মো. আবদুল মোতালেব পেয়েছেন ১৫ হাজার ৮৯৪ ভোট, কামরুল হাসান ভূট্টো টিউবওয়েল প্রতীক ৫৯৭ ভোট, ফজলুর রহমান মাইক প্রতীক ৭০২ ভোট, মো. মোস্তফা টিয়া পাখি প্রতীক ২৮১ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে মাহমুদা আক্তার ২২ হাজার ৪১৫ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী পদ্মফুল প্রতীক নাজমা আক্তার পেয়েছেন ৯ হাজার ১৯৪ ভোট, মধুছন্দা বণিক কলস প্রতীক ৪ হাজার ২৯৫, পারুল আক্তার ১হাজার পাঁচ ভোট।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন জেলার বরুড়ার শিলমুড়ি উত্তর, শিলমুড়ি দক্ষিণ এবং দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সবখানেই ভোট হয়েছে ইভিএম পদ্ধতিতে। ভোটাররা উৎসবের আমেজে শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইভিএমে কোথাও কোথাও বয়স্ক ভোটারদের আঙ্গুলের ছাপ নিয়ে বিপত্তি ঘটেছে। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।
লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থী কামরুল হাসান শাহীন ছাড়াও দলের দুইজন বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ভোটের লড়াইয়ে মাঠে ছিলেন। তবে ভোট শেষে প্রাপ্ত ফলাফলে জয় হয়েছে কামরুল হাসান শাহীনের।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ৩৬ হাজার ৯৩১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ১৩৬টি ভোট বাতিল হয়ে যায়। উপজেলার ৯টি ইউনিয়নের ৫৭ কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ১৫৭২১৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২৩.৫৮ শতাংশ নারী ও পুরুষ ভোটার। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
ফলাফল ঘোষণায় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম সারওয়ার, লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরকান এলাহি অনুপম, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব মো. মিজানুর রহমান, লালমাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হানিফ সরকার প্রমুখ ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম