1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চুরি হয়ে যাচ্ছে লাকসাম রেলওয়ে ডাকঘরের স্থাপনা: যেন দেখার কেহ নেই

  • প্রকাশকালঃ শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৮৫ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম:
চুরি হয়ে যাচ্ছে লাকসাম রেলওয়ে ডাকঘরের স্থাপনা। একটু একটু করে প্রতিদিন এই ঘরের টিনের চাল, কাঠের আসবাবপত্র, ইটগুলো হয়ে যাচ্ছে উধাও। তথ্যপ্রযুক্তির অভাবনীয় উন্নয়নে এক সময়ের যোগাযোগের বিশ্ব সমাদৃত অন্যতম মাধ্যম ডাক ও ডাকপিয়ন না থাকায় তা রক্ষণাবেক্ষণেও নেই নজরদারী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় অঞ্চলের এক সময়ের একমাত্র যোগাযোগ মাধ্যম লাকসাম রেলওয়ের ডাকঘরটির কাঠের আসবাবপত্রসহ টিনের চালা নেই অর্ধেক। দেওয়ালের কিছু কিছু অংশের ইটগুলোও হয়ে গেছে উধাও। এমতাবস্থায় পরিত্যক্ত হয়ে পড়ে থাকার কারণে ঘরটির বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে প্রতিদিন। ফলে রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারনে সরকারের লাখ লাখ টাকার সম্পদ বিনষ্ট হচ্ছে।
লাকসাম জংশন রেলওয়ে স্টেশন ১৮৯৩ সালে প্রায় ৩০০ একর সম্পত্তির উপর প্রতিষ্ঠিত হয়। এই স্টেশনে বর্তমানে এক বিশাল স্টেশন ভবনসহ ৪টি প্ল্যাটফর্ম রয়েছে। দিন দিন ষ্টেশনগুলো প্রযুক্তি নির্ভর হওয়ায় পুরনো স্থাপনাগুলোর দিকে নজর নেই বললেই চলে সংশ্লিষ্ট কতৃপক্ষের।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম