1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাইডেনের ছেলে আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭৩ জন পড়েছেন

নকশী বার্তা অনলাইন ডেস্ক:

আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে। বৃহস্পতিবার ডেলাওয়্যার ফেডারেল আদালতে মাদকসেবী থাকাকালে আগ্নেয়াস্ত্র রাখা সম্পর্কিত তিনটি বিষয়ে তাঁকে অভিযুক্ত করেন প্রসিকিউটররা। খবর এনবিসি নিউজের।

হান্টারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি ২০১৮ সালের অক্টোবরে একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকের ব্যবহার সম্পর্কে মিথ্যা কথা বলেছেন। সে সময় তিনি কোকেনে আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন বলে স্বীকার করেছেন। অভিযোগে বলা হয়েছে, হান্টার বাধ্যতামূলক ফর্মে প্রত্যয়ন করেছেন– তিনি কোনো উদ্দীপক, মাদকদ্রব্য ও অন্য কোনো পদার্থের বেআইনি ব্যবহারকারী এবং আসক্ত ছিলেন না। যদিও তিনি জানতেন, এই বিবৃতিটি মিথ্যা ও কাল্পনিক।

এসব অভিযোগের দুটিতে সর্বোচ্চ ১০ বছর এবং আরেকটিতে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে ওঠা কর ফাঁকির অভিযোগেরও তদন্ত চলছে। ২০১৭ ও ’১৮ সালে সাড়ে ১৩ লাখ ডলার আয়ের ওপর হান্টার কর দেননি বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে তাঁর এক বছর কারাদণ্ড হতে পারে।

এর দু’দিন আগেই তাঁর বাবা জো বাইডেনের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরুর কথা জানায়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম