1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রাম সমাচার পত্রিকার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৪০৪ জন পড়েছেন

আবদুর রউফ, চৌদ্দগ্রাম কুমিল্লা:


কুমিল্লার চৌদ্দগ্রামে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রাচীন পাক্ষিক পত্রিকা ‘চৌদ্দগ্রাম সমাচার’ এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় চৌদ্দগ্রাম বাজারস্থ হোটেল ভোজন বিলাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাক্ষিক সমাচার পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী মোহাম্মদ নাহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জগন্নাথদীঘি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খবির আহম্মদ মজুমদার, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন। চৌদ্দগ্রাম সমাচার এর বার্তা সম্পাদক কাজী মোহাম্মদ শহীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম সমাচার এর নির্বাহী সম্পদক ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজন। সাপ্তাহিক ‘চৌদ্দগ্রামের আলো’ পত্রিকার নির্বাহী সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আক্তারুজ্জামান মজুমদার, সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, ‘সাপ্তাহিক চৌদ্দগ্রাম’ এর নির্বাহী সম্পাদক এমদাদ উল্যাহ, ‘আলোকিত চৌদ্দগ্রাম’ এর বার্তা সম্পাদক মো: বেলাল হোসাইন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়েদুল হক পাটোয়ারী, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, সাংবাদিক শাহিন আলম, আবদুর রউফ, মাষ্টার ইউসুফ মজুমদার, মনির উল্লাহ, আব্দুর রব লাভলু, কাজী সেলিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম