1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে চোরাই অটোসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

  • প্রকাশকালঃ রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৫০০ জন পড়েছেন

আবদুর রউফ চৌদ্দগ্রাম, কুমিল্লা।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে সিয়াম মজুমদার (২০), মো: পরান (১৯), মহব্বত গাজী (২৯) নামে আন্তঃজেলা ব্যাটারী চালিত অটো-রিকসা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সিয়াম কুমিল্লার কোতোয়ালি থানার জগন্নাথপুর ইউনিয়নের বাঁশগড্ডা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে, মহব্বত গাজী একই গ্রামের মৃত আলী গাজীর ছেলে ও পরান একই থানার দৌলতপুর এলাকার মো: আবু হানিফের ছেলে। রোববার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

থানা সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ নভেম্বর) রাতের বেলায় সংঘবদ্ধ একটি অটোরিকসা চোর চক্র চৌদ্দগ্রাম উপজেলাধিন কাশিনগর ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে ব্যাটারীচালিত একটি অটোরিকশা চুরি করে পলায়নকালে চৌদ্দগ্রাম থানার এসআই আবদুল কুদ্দুসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে একটি চোরাই অটো-রিকসা সহ সিয়াম, পরান ও মহব্বত গাজীকে কাশিনগর এলাকার সাতবাড়িয়া-দাতামা সড়কের বটতলা থেকে গ্রেফতার করা হয়৷ আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে ১টি চোরাই ব্যাটারী চালিত অটো-রিকসা সহ আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে থানা পুলিশ সদা তৎপর রয়েছে।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম