1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামের বিএনপি নেতা মনির আহমেদের মায়ের মৃত্যুতে কেন্দ্রীয় নেতাদের শোক প্রকাশ

  • প্রকাশকালঃ রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৪১০ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: 

লাকসাম পৌরসভা বিএনপি ও জাসাস কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম-আহবায়ক, দৈনিক দিনকাল লাকসাম উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনির আহমেদ এর মমতাময়ী মা মোসা. নুরেন্নেছা বিবি মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০ এপ্রিল শনিবার ভোর ৫:৩০ মিনিটে ওনার নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মোসা: নুরেন্নেছা বিবির মৃত্যতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গনমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, মোসা. নুরেন্নেছা বিবি একজন পরহেজগার ও পরোপকারী মহিলা হিসাবে এলাকাবাসীর নিকট পরিচিত ছিলেন। নুরেন্নেছা বিবির মৃত্যুতে তাঁর পরিবারের সদস্যদের ন্যায় আমি নিজেও গভীরভাবে শোকাহত। দোয়া করি আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন।

মনিরের মা এর মৃত্যুতে বিএনপির অন্য সিনিয়র নেতাদের মধ্যে যারা শোক ও সমবেদনা জানিয়েছেন তারা হলেন দলটির ভাইসচেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, লাকসাম-মনোহরগঞ্জ’র সাবেক এমপি কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজীম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটওয়ারী (কেন্দ্রীয় দপ্তরের সাথে সংযুক্ত) বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাসাস এর আহ্বায়ক হাসনরাজা খ্যাত দেশবরেণ্য চলচিত্র অভিনেতা চিত্রনায়ক হেলাল খাঁন, সদস্য সচিব জাকির হোসেন রোকন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী মো. জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব মো. ইউসুফ মোল্লাহ টিপু, জাতীয়তাবাদী মৎসজীবি দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. আব্দুর রহিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মোস্তফা জামান, মাহবুব চৌধুরী, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, রেজাউল কাইয়ুম, অধ্যাপক সরওয়ার জাহান ভুঁইয়া দোলন।

লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান, জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) কেন্দ্রীয় জাসাস এর সদস্য মাকসুদুর রহমান টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা জাসাস এর আহ্বায়ক সিরাজুল ইসলাম মিলন, সদস্য সচিব নাসির উদ্দিন, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল রহমান মজুমদার।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম