1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে ঋণ শোধে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা !

  • প্রকাশকালঃ সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৯৮ জন পড়েছেন
লাকসামে ঋণ শোধে ব্যর্থ হয়ে দুলাল চন্দ্র সরকার(৫৫) নামে এক জেলের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চিকুনিয়া গ্রামে।
নিহতের ভাই লিল মোহন সরকার জানায়, তাহার বড় ভাই দুলাল চন্দ্র সরকার (৫৫) একজন জেলে। তাহাদের পাশাপাশি ঘর। তাহার ১ ছেলে ও ১ মেয়ে। প্রায় ৪ মাস পূর্বে তাহার ছেলে সুজন সরকার কে বিদেশে (আবুধাবি) পাঠানোর ব্যাপারে প্রায় ৭/৮ লক্ষ টাকা ঋণ করে।
তিনি আরও জেলে হওয়ায় তাহার দৈনিক গড় আয় ৪০০/৫০০ টাকা বিধায় ঋণের টাকা পরিশোধ করা তার পক্ষে প্রায় অসম্ভব। ঋণের বিষয় নিয়ে তিনি প্রায় সময় চিন্তিত থাকতেন।
আজ বেলা ১২:৩০ ঘটিকায় বাড়ির পাশে রাস্তায় ধানের কাজ করার সময় তাহার বড় ভাই দুলাল চন্দ্র সরকার (৫৫) কে বাজার হইতে বাড়িতে আসতে দেখে।
পরবর্তীতে দুপুর ১:০০ ঘটিকার সময় পুকুরপাড় হইতে চিৎকার চেঁচামেচি শুনিয়া সংবাদদাতা পুকুর পাড়ে গিয়ে দেখেন, তাহার বড় ভাই দুলাল চন্দ্র সরকার(৫৫) ঘরের পশ্চিম পাশের পুকুরপাড়ে থাকা বেলজিয়াম গাছের সাথে রশি দ্বারা গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
উপস্থিত লোকজন তাৎক্ষণিক গ্রাম পুলিশকে ফোন করিলে সে ঘটনাস্থলে যাইয়া বিষয়টি দেখে এবং গ্রাম পুলিশ থানায় সংবাদ প্রদান করিলে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে যাইয়া উপস্থিত লোকজনের সহায়তায় দুলাল চন্দ্র সরকার (৫৫) এর মৃত দেহ ঝুলন্ত অবস্থা হইতে নীচে নামায়।
পরিবারসহ সকলের ধারনা দুলাল চন্দ্র সরকার (৫৫) ঋনের টাকার কারণে হাতাশাগ্রস্থ হয়ে চিকুনিয়া দক্ষিণ পাড়া বড় বাড়ির পশ্চিম পাশের পুকুরপাড়ে থাকা বেলজিয়াম গাছের সাথে রশি দ্বারা গলায় ফাঁস লাগাইয়া আত্মহত্যা করে।
লিখিত সংবাদের প্রেক্ষিতে লাকসাম থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করে। এবং মৃত দেহের আইনানুগ কার্যক্রম শেষে লাশ মর্গে প্রেরণ করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম