1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মানবিক সমাজ গঠনে দেশের সকল মানুষের সহযোগিতা চাই -ডা.শফিকুর রহমান

  • প্রকাশকালঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭৩ জন পড়েছেন

ছবি : সাংগঠনিক সফরে লক্ষীপুর যাওয়ার পথে লাকসাম বাইপাসে পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


নিজস্ব প্রতিনিধি :

বৈষম্যহীন মানবিক সমাজ গঠনে দেশের সকল মানুষের সহযোগিতা চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে মানবিক সমাজ গঠনে দেশের সকল মানুষের সহযোগিতা চাই। আগামীর সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কোন অন্যায়ের সাথে আপোষ বা মাথানত নয়, বরং অন্যায় যেখানে, আমাদের সংগ্রাম সেখানে।
সাংগঠনিক সফরে লক্ষীপুর যাওয়ার পথে শুক্রবার (২১ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসাম বাইপাসে আয়োজিত পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আমাদের সকল ভালোবাসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যার উদাহরণ জামায়াতের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যারা কোন অন্যায়ের সাথে আপোষ না হয়ে, হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। পরে তিনি আগত সকলকে জামায়াতের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

পথসভায় বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ড.এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, লাকসাম সরকারি কলেজের সাবেক ভিপি শাহ আলম মনির, কুমিল্লা জজকোর্ট এর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারী ডা. শাহাব উদ্দিন হায়দার, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারী শহিদ উল্লাহ প্রমুখ।
এসময় উপস্থিত নেতাকর্মীরা কারাবন্দী জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে আমিরে জামায়াত নাথের পেটুয়া স্টেশন বাজারের পথসভায় বক্তব্য রাখেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম