1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জাতীয় নাগরিক পার্টির লাকসামে গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩৭৬ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা :


লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে। বুধবার (২এপ্রিল) বিকেলে থেকে লাকসাম দৌলতগঞ্জ বাজারের বাইপাস থেকে শুরু হয়ে জংশন পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে।
গণসংযোগকালে তারা বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো হয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রের আষ্টেপৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী-ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাংক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকারভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। এই লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বর্তমানে কাজ করে যাচ্ছে।

ছবি : নকশী বার্তা :


লিফলেটের মাধ্যমে এনসিপি কর্তৃক ঘোষিত সেকেন্ড রিপাবলিকের খসড়ায় উল্লেখ করেন, কৃষকসহ যেকোন শ্রেণী পেশার মানুষের সন্তান মেধা ও যোগ্যতার বলে প্রধানমন্ত্রী হতে পারবেন, বিনা ভোটে ও ভোট কারচুপির মাধ্যমে কেউ ক্ষমতা দখল করতে পারবে না, দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি গ্রহণ করা হবে, দেশ কখনো দূর্নীতিতে বিশ^ চ্যাম্পিয়ন হবে না, দূর্নীতি ও পাচারের মাধ্যমে জনগণের সম্পদ লুট হবে না, সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্য বাড়ানো যাবে না, পুলিশ হবে জনগণের সেবক ও রক্ষক, অন্যায়ভাবে কাউকে আটক, হয়রানী ও জুলুম করতে পারবেনা। বাংলাদেশের অভ্যান্তরীন বিষয়ে বিদেশী প্রভুদের খবরদারী চলবে না, দ্বিতীয় রিপাবলিকে চাঁদাবাজী, টেন্ডারবাজী ও মামলা বাণিজ্য চলবে না, রাষ্ট্রের নাগরিক বিনা হয়রানীতে আদালতে ন্যায় বিচার পাবে, ভয়ভীতিহীনভাবে মত প্রকাশ করতে পারবে, রাষ্ট্র সকল নাগরিকের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করবে এনসিপি। বাংলাদেশের জনগোষ্টির কোন অংশকেই অপরায়ন করা হবে না বরং রাষ্ট্রের নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বাংলাদেশ ২.০ হবে নেতৃত্বের বাংলাদেশ উদ্ভাবন, উদ্যম ও ইনসাফ হবে নতুন বাংলাদেশের চালিকা শক্তি।


ছবি : নকশী বার্তা :


গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান মিলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির সংগঠক মহি উদ্দিন নোবেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফুর রহমান, যুগ্ম আহবায়ক হারুন রশিদ, জাতীয় নাগরিক পার্টি (যুব উইং) ফারদিন আবির, লাকসাম নাগরিক পার্টির প্রতিনিধি সদস্য মেহেদী হাসান শাকিল, আল মাহমুদ, আশিকুল ইসলাম, সুমন পাটোয়ারী, মনোহরগঞ্জ নাগরিক পার্টির প্রতিনিধি সদস্য মাজহারুল ইসলাম সোহেল, লুতফুল রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাকসাম পৌরসভা শাখার আহ্বায়ক মাহফুজ আলম মিনহাজ, সদস্য সচিব আল হালিম রাফিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম