1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম

  • প্রকাশকালঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ জন পড়েছেন
ছবি  :  আহত পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 
কুমিল্লার লাকসামে ছুটিতে আসা এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে‌ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে।
স্থানীয় লোকজন জানায়, বেশ কিছুদিন আগে ওই গ্রামের স্বেচ্ছাসেবকদল নেতা এমরান হোসেন একটি ব্যানার টানায়। ৫ আগস্টের পর পুড়িয়ে দেয়া বেলাল মেম্বারের বাড়ির পাশে টানানো ব্যানারটি দু’একদিন আগে শিশুরা খেলার সময় ঢিল মারলে ছিঁড়ে যায়। ঐদিন সন্ধ্যায় স্বেচ্ছাসেবকদল নেতা এমরান ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে গালাগাল করে। এসময় টর্চের আলোয় ঘরে ফিরছিলেন ছুটিতে আসা পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন। টর্চের আলো দূর থেকে এমরানের চোখে পড়লে সে উত্তেজিত হয়ে দলবল নিয়ে দেশিয় অস্ত্র নিয়ে কনস্টেবল সাদ্দামের বাড়িতে হামলা চালায়। এ সময় কনস্টেবলকে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম সরকারি হসপিটালে প্রেরণ করে।
এ বিষয়ে জানতে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানার মুঠোফোনে কল দিলে ফোন হয়নি।
রাত সোয়া ১২টায় ঘটনাস্থলে থাকা উপপরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ জানান, আহত পুলিশ সদস্যের কাটা স্থানে ৪টি সেলাই দেয়া হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ওই এলাকায় যৌথ অভিযান চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কাউকে আটক যায়নি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম