1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নারী বিশ্বকাপে বাংলাদেশ

  • প্রকাশকালঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৯০ জন পড়েছেন

ছবি : সংগৃহীত।


নকশী বার্তা ডেস্ক : 

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ৬২ বল থাকতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর এতেই সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে সমীকরণ অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের সামনেও ছিল কঠিন বিপদ। কারণ ১০.১ ওভারেই থাইল্যান্ডের ১৬৭ রান তাড়া করতে হতো ক্যারিবীয় নারীদের। শেষে সেটি পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আর তাতেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের।

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে ৮ দল। এর মধ্যে স্বাগতিক ভারতসহ ৬ দল সরাসরি বিশ্বকাপের টিকিট পায়। বাকি ৫ দল হলো, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৫ ম্যাচে জিতেই বিশ্বকাপের টিকিট পায় বাছাইপর্বের স্বাগতিক পাকিস্তান। অন্য টিকিট হাতে পেলেন নিগার সুলতানা জ্যোতিরা। বাছাইপর্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথম তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায়। তিন জয়ে ৬ পয়েন্ট ঘরে তোলে বাংলাদেশ। তবে শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের কাছে হারে। ৫ ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৬ পয়েন্ট তোলে। নেট রান রেট ছিল ০.৬৩৯। আর ওয়েস্ট ইন্ডিজ সমান ৩ জয়ে ৬ পয়েন্ট পেলেও তাদের নেট রান রেট ০.৬২৬।

অর্থাৎ নেট রান রেটে সামান্য এগিয়ে থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম