ছবি : লাকসাম প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করেন উপস্থিত সদস্যবৃন্দ।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
লাকসাম প্রেসক্লাবের নির্বাচন শনিবার (১০ মে) রাতে প্রেসক্লাব মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক সংগ্রামের লাকসাম প্রতিনিধি এড. মু. বদিউল আলম সুজন, সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিন লাকসাম প্রতিনিধি ফারুক আল শারাহ এবং সাংগঠনিক পদে দৈনিক নয়া দিগন্তের লাকসাম প্রতিনিধি মু. মিজানুর রশীদ নির্বাচিত হয়েছেন। ওইদিন প্রথমে লাকসাম প্রেসক্লাবের সাধারণ সভায় আহবায়ক মনির আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুক আল শারাহ‘র উপস্থাপনায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সাধারণ সভায় বক্তব্য রাখেন, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের লাকসাম প্রতিনিধি আবদুল কুদ্দুছ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠ লাকসাম প্রতিনিধি মজিবুর রহমান দুলাল, দৈনিক সংগ্রাম লাকসাম উপজেলা প্রতিনিধি এড. মু. বদিউল আলম সুজন, ডিবিসি টেলিভিশন কুমিল্লা প্রতিনিধি নাসির উদ্দীন চৌধুরী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন লাকসাম উপজেলা প্রতিনিধি ফারুক আল শারাহ প্রমুখ।
লাকসাম প্রেসক্লাবের ২০২৫ইং সনের নির্বাচন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনার হিসেবে লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুছ, ইসলামি ব্যাংক পিএলসি লাকসাম শাখার ব্যবস্থাপক সানা উল্লাহ, নওয়াব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করেন।
এতে সংখ্যা গরিষ্ঠ ভোট পেয়ে সভাপতি পদে দৈনিক সংগ্রাম লাকসাম উপজেলা প্রতিনিধি এড. মু. বদিউল আলম সুজন, সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিন লাকসাম প্রতিনিধি ফারুক আল শারাহ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্ত লাকসাম প্রতিনিধি মিজানুর রশিদ নির্বাচিত হয়েছেন। লাকসাম প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এড. মু. বদিউল আলম সুজন উপস্থিত সকল সাংবাদিক সদস্যদের ধন্যবাদ এবং আগামী দিনে করনীয় শীর্ষক বক্তব্য রেখে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply